সূচক ও লেনদেনের পতন
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২০-১০-১২ ১৪:৫৭:৩৪
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন শেষে সূচকের পাশাপাশি কমেছে বেশীরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকেও লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৮০৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১০৯৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করে ১৬৩৭ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৬টির, কমেছে ২৩৮টির আর অপরিবর্তিত রয়েছে ৬০টি কোম্পানির শেয়ার দর।
আজ ডিএসইতে টাকায় লেনদেন হয়েছে ৬৯৪ কোটি ৪৯ লাখ ৬৩ হাজার টাকা। এর আগের কার্যদিবস লেনদেন হয় ৮৭৫ কোটি ১০ লাখ ৬৫ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন কমেছে ১৮০ কোটি ৬১ লাখ ২ হাজার টাকা।
অপরদিকে, দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ৯৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ২৩৮ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ২৭১টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৫টির, কমেছে ১৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৫ কোটি ৯৩ লাখ ৪ হাজার টাকা।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১৪:৫৫/১২/১০/২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













