লেনদেনের শীর্ষে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-১০-১২ ১৫:৩৬:৩৮


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ২২ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে উঠে আসা সন্ধানী ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ৬২ লাখ টাকার।

১৬ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ব্রাক ব্যাংক, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মা, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, বিডি ফাইন্যান্স ও ওয়ালটন ।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১৫:৩৬/১২/১০/২০