নড়িয়ায় পদ্মা নদীতে ট্রলার ডুবে শিশু নিখোঁজ

জেলা প্রতিনিধি আপডেট: ২০২০-১০-১২ ১৮:৪০:১৫


শরীয়তপুরের নড়িয়ায় মাজার জিয়ারত করতে এসে পদ্মানদীতে ট্রলার ডুবে নিশি নামে ৫ বছরের এক শিশু নিখোঁজ হয়েছেন।
সোমবার (১২ অক্টোবর) বেলা ১ টা সময় এঘটনা ঘটে।

নিখোঁজ নিশি জাজিরা উপজেলার জবর আলী আকন কান্দি গ্রামের জামাল মাদবরের মেয়ে।
স্থানীয় ও ট্রলারের যাত্রী সুত্রে জানা যায়, রোববার বেলা ১২ টার সময় জাজিরা হতে ৩০ জন যাত্রী নিয়ে সুরেশ্বর দরবার শরীফে আসার সময় নড়িয়া উপজেলার চন্ডিপুর ভিআই পি মোড় এলাকায় পদ্মা নদীতে ট্রলারটি ডুবে যায়। এসময় পারে থাকা লোকজন ডুবে যাওয়া ট্রলারে ২৯ জন যাত্রীকে উদ্ধার করে। ট্রলারে থাকা নিশি নামে শিশুটি এখনো নিখোঁজ রয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ও কেদারপুর ইউপি চেয়ারম্যান দুর্ঘটনা স্থান পরিদর্শন করেন।

আহমদ নামের এক প্রত্যক্ষদর্শী জানান, জাজিরা থেকে ছেড়ে আসা ট্রলারটি সুরেশ্বর দরবার শরিফের কাছে আসলে স্রোতের কারনে ট্রলারটি ডুবে যায়। এসময় আমরা ট্রলারে থাকা লোকজনকে উদ্ধার করি। তবে এখনো একজন শিশু নিখোঁজ রয়েছে।

 

সানবিডি/নাজমুল/০৪:০৮/১২.১০.২০২০