ধর্ষনের অভিযোগে রংপুর ছাত্রলীগ সভাপতি বহিস্কার

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১০-১২ ২২:১৬:৫০


স্কুল শিক্ষিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও ৭১’র ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে ‘কুরুচিপূর্ণ’ ভাষায় ব্যঙ্গ করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের অভিযোগে রংপুর জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনিকে সভাপতি পদ থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

আজ সোমবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তবে এই বিজ্ঞপ্তিতে নীতি-আদর্শ ও শৃঙ্খলাপরিপন্থী কাজে জড়িত থাকায় রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকি রনিকে অব্যাহতি দেয়া হয়েছে বলে উল্লেখ করে কেন্দ্রীয় কমিটি।

সানবিডি/এনজে/১০:১১/১০.১২.২০২০