লেনদেনের শীর্ষে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-১০-১৩ ১৬:০১:০৫


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৩৩ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে উঠে আসা এশিয়া প্যাসিফিক শেয়ার লেনদেন হয়েছে ৩১ কোটি ৭৫ লাখ টাকার।

১৬ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে ওয়ালটন লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ব্রাক ব্যাংক, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মা, রূপালী ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, বেক্সিমকো ও নর্দান ইন্স্যুরেন্স লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১৬:০০/১৩/১০/২০