‘পিরোজপুরে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন’
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২০-১০-১৩ ১৬:৪৮:১৮
পিরোজপুরে ভান্ডারিয়া উপজেলায় মো. সাকিল নামে এক যুবককে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন ও ২ জনের পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মোহা. মহিদুজ্জামান এ আদেশ দেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো সোহেল রানা, মিলন ঘরামী, মাসুম বিল্লাহ ও আল-আমিন এবং পাঁচ বছর সাসাপ্রাপ্তরা হলো হিরু ও লিটন।
নিহত সাকিল (২০) জেলার ভান্ডারিয়া উপজেলার ভান্ডারিয়া সদর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
সানবিডি/নাজমুল/০৪:৪৮/১৩.১০.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













