বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ  

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-১৩ ১৭:১৪:৩৬


তিন দফা দাবিতে ভারতীয় শ্রমিকদের ডাকা ট্রাক ধর্মঘটে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে স্থলবন্দরের আমদানি-রফতানিকারক সমিতির সভাপতি পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বাবুল এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে তিনি বলেন, ভারতীয় ট্রাক মালিক-শ্রমিকদের সংগঠন তিন দফা দাবিতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ৭২ ঘণ্টা ট্রাক ধর্মঘটের ডাক দিয়েছে। সোমবার (১২ অক্টোবর) শুরু হওয়া ভারতীদের এ ট্রাক ধর্মঘট চলবে বুধবার (১৪ অক্টোবর) পর্যন্ত। ফলে বন্দর খোলা থাকলেও সোমবার থেকে বুড়িমারী স্থলবন্দরে কোনো পণ্য আমদানি-রফতানি হয়নি।

সানবিডি/এনজে/৫:১৫/১০.১৩.২০২০