লেনদেনের শীর্ষে এশিয়া প্যাসিফিক

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-১০-১৪ ১৫:২৫:০৫


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ২৪ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে উঠে আসা বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের শেয়ার লেনদেন হয়েছে ২০ কোটি ৭৮ লাখ টাকার।

১৯ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বেক্সিমকো ফার্মা, ব্রাক ব্যাংক, ওয়ালটন, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, বিডি ফাইন্যান্স ও এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১৫:২৫/১৪/১০/২০