মালিতে সন্ত্রাসী হামলায় ১৩ সেনাসহ ২৫ জন নিহত

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-১৪ ১৭:১৯:১০


আফ্রিকার দেশ মালিতে দুটি সেনাচৌকিতে ভয়াবহ হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।এ হামলায় কমপক্ষে ১৩ সেনাসদস্যসহ ২৫ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির সেনাবাহিনী । খবর আনাদোলুর।

দেশটির সেনাবাহিনী জানায়, মপতি অঞ্চলে সোকউরা ও প্যারউকৌ সেনাচৌকিতে অতর্কিতে হামলা চালায় অজ্ঞাত বন্দুধারীরা।

এসময় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে সোকউরায় ৯ ও প্যারউকৌ চৌকিতে ২ সেনাসদস্য ঘটনাস্থলেই নিহত হন।

আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। হামলার পরই সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালায় সেনাবাহিনী।

এ ঘটনায় কমপক্ষে ১৩ সন্ত্রাসী প্রাণ হারিয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ দাবি করেছে।

সানবিডি/এনজে/৫:১৬/১০.১৪.২০২০