থাইল্যান্ডে জনসমাবেশে কঠোর নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২০-১০-১৫ ১০:০৩:৩১
জনসমাবেশে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে থাই সরকার। ব্যাংককে বড় ধরনের যে কোন সমাবেশ প্রতিহত করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর বিবিসির।
টেলিভিশনে এক ঘোষণায় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ব্যাংককে বেআইনিভাবে অনেক লোকজনকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং বিশাল জনসমাবেশের আয়োজন করা হয়েছে।
বিদেশে থাকা রাজা ভাজিরালংকর্নের ক্ষমতা কমানোর দাবি জানিয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচারও পদত্যাগ চান তারা।
এদিকে দেশটির টেলিভিশনের ঘোষণায় বলা হয়েছে যে, বিক্ষোভকারীরা বিশৃঙ্খলা তৈরি করছে এবং জনগণের শান্তি নষ্ট করছে।
বুধবার বিক্ষোভকারীদের বিরোধিতায় ব্যাংককের রতচাদম্নোয়েন অ্যাভিনিউয়ে সমবেত হয়েছিলেন রাজ পরিবারের সমর্থকরাও। তাদের অনেকেই রাজকীয় হলুদ রঙের টি-শার্ট পরে এসেছিলেন।
সানবিডি/নাজমুল/১০:০৩/১৫.১০.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














