সূচকের উত্থান আর লেনদেনের পতনে সপ্তাহ শেষ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-১০-১৫ ১৫:২৫:৪৮


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সূচকের সাথে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন আগের দিন থেকে কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৮৭২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১১২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬৭০ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৯টির, দর কমেছে ১১০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬৮টির।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫৪৮ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ১০২ কোটি ৬৪ কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৬৫০ কোটি ৭১ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৮৮৩ পয়েন্টে।

দিনভর সিএসইতে হাত বদল হওয়া ২৬৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৫টির, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টির দর। আজ সিএসইতে ১৫ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১৫:২৫/১৫/১০/২০