যুদ্ধে নাগোরনো-কারাবাখের ৬০৪ সৈন্যর প্রাণহানি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-১৫ ১৮:৫৩:১৮
নাগোরনো-কারাবাখ নিয়ে প্রতিবেশি দুই রাষ্ট্র আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে চলমান সংঘাতে নাগোরনো-কারাবাখ অঞ্চলের সামরিক বাহিনীর অন্তত ছয় শতাধিক সদস্য নিহত হয়েছেন। দুই দেশের পাল্টাপাল্টি হামলায় প্রাণহানির এ ঘটনা ঘটেছে বলে অঞ্চলটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
আজ বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, গত ২৪ ঘণ্টায় সামরিক বাহিনীর আরও ৪৯ সদস্য নিহত হয়েছেন। গত ২৭ সেপ্টেম্বর আজারি সামরিক বাহিনীর সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত বিবাদপূর্ণ এই অঞ্চলের মোট ৬০৪ সেনার প্রাণহানি ঘটেছে।
সানবিডি/এনজে/৬:৫৩/১০.১৫.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














