মিয়ানমারকে সাবমেরিন হস্তান্তর করছে ভারত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-১৫ ২২:০৪:০৮
মিয়ানমারের নৌবাহিনীকে কিলো ক্লাসের একটি সাবমেরিন হস্তান্তর করছে ভারত। মিয়ানমার নৌবাহিনীর জন্য প্রথম সাবমেরিন হবে এটি। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই ঘোষণা দিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ এখবর জানিয়েছে।
এ ব্যাপারে নয়া দিল্লিতে ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, উপকূলবর্তী এলাকায় সহযোগিতা বৃদ্ধি মিয়ানামারের সঙ্গে বৈচিত্র্য ও বর্ধিত সম্পর্কের অংশ। এই বিচারে মিয়ানমার সেনাবাহিনীকে একটি কিলো ক্লাস সাবমেরিন আইএনএস ‘সিন্ধুবীর’ হস্তান্তর করবে ভারত।
ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই তথ্য জানান অনুরাগ শ্রীবাস্তব। তিনি আরও বলেন, আমরা জানি যে, এটি হবে মিয়ানমার নৌবাহিনীর প্রথম সাবমেরিন।
সানবিডি/এনজে/১০:০৩/১০.১৫.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














