ফরিদপুরে নিক্সন চৌধুরীর পক্ষে বিপক্ষে সমাবেশ: ১৪৪ ধারা জারি
জেলা প্রতিনিধি আপডেট: ২০২০-১০-১৭ ১০:৫০:৪৭
ফরিদপুরের সদরপুরে ১৪৪ ধারা জারি করে উপজেলা সদরের ১ কিলোমিটার এলাকার মধ্যে সকল প্রকার সভা সমাবেশে উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে পরেরদিন রোববার সকাল ৯টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা গেছে, চরভদ্রাসন, সদরপুর ও ভাঙ্গা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য পক্ষে বিপক্ষে দু’টি গ্রুপ শনিবার সকালে ১০টার দিকে পাশাপাশি দু’টি স্থানে সমাবেশ ডাক দেয়ায় স্থানীয় প্রশাসন এ ব্যবস্থা নেয়।
সানবিডি/নাজমুল/১০:৫০/১৭.১০.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













