জেসিন্ডার দল জরিপে এগিয়ে
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২০-১০-১৭ ১২:৫৩:৪০
নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ। করোনা মহামারির প্রভাবের পরও নির্ধারিত সময়ের চার সপ্তাহ পর এই নির্বাচনের আয়োজন করা হয়েছে। স্থানীয় সময় সকাল ৯টায় শুরু হওয়া ভোট চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
মোট ১৭ জন প্রার্থীর অংশগ্রহণ থাকলেও মূল প্রতিদ্বন্দ্বীতা ক্ষমতাসীন লেবার পার্টির নেতা জেসিন্ডা আরডার্ন ও ন্যাশনাল পার্টি প্রধান জুডিথ কলিন্সের মধ্যে।
ক্ষমতাসীন প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের দল লেবার পার্টির বিপরীতে লড়ছে, জুডিথ কলিন্সের নেতৃত্বাধীন ন্যাশনাল পার্টি। জরিপে এগিয়ে থাকলেও, দ্বিতীয় মেয়াদে সরকার গঠনে জেসিন্ডার দলের জোট গড়তে হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
১৭ লাখের বেশি রেকর্ড আগাম ভোট পড়েছে এবারের নির্বাচনে। ৫৩তম পার্লামেন্টে জেসিন্ডা আরডার্নের দল লেবার পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেন কি না সেটাই এখন বড় প্রশ্ন। সেক্ষেত্রে ১২০ আসনের পার্লামেন্টে ৬১ আসনে জিততে হবে ক্ষমতাসীনদের।
সানবিডি/নাজমুল/১২:৫৩/১৭.১০.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














