সাভারে কাজের বুয়াকে গণধর্ষণ!
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২০-১০-১৭ ১৩:৫৮:১৭
সাভার বিরুলিয়ায় এক কাজের বুয়াকে গণধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে সাভার থানা পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ বলছে, সাভারের বিরুলিয়া ইউনিয়নের সামাইর গ্রামে (৩০) এক গৃহবধূ বিভিন্ন বাসাবাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করছিলেন। এ
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গণধর্ষণের শিকার নারীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তার অভিযোগের ভিত্তিতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে দুজনকে গ্রেফতার করেছে। পুলিশ দুই আসামিকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে।
সানবিডি/নাজমুল/০১:৫৮/১৭.১০.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













