ছয় শতাধিক আইএস সদস্যকে মুক্তি দিল কুর্দি গেরিলারা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-১৭ ১৪:২৮:০৩
ট্রাম্প প্রশাসন কর্তৃক সমর্থিত ও কুর্দি নিয়ন্ত্রিত কথিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেসের সদস্যরা (এসডিএফ) ৬৩১ আইএস সদস্যকে মুক্তি দিয়েছে।
জঙ্গী সংগঠন আইএসকে সহযোগিতার সন্দেহে এসব ব্যক্তিকে আটক করা হয়েছিল। খবর আল জাজিরার।
এসডিএফ গেরিলারা কামিশলি শহরের আলাইয়া বন্দীশালা থেকে গত বৃহস্পতিবার ৬৩১ জন বন্দিকে মুক্তি দেয়।
এ ব্যাপারে সিরিয়ান ডেমোক্র্যাটিক কাউন্সিলের কো-চেয়ারম্যান আমিনা ওমর কামিশলি শহরে এক সংবাদ সম্মেলনে জানান, মুক্তি দেয়া সবাই সিরিয়ার নাগরিক।
তিনি বলেন, এসব ব্যক্তি তাদের সাজার অর্ধেক পূরণ করেছে এবং তারা কোনো মানুষ হত্যায় জড়িত নয় বলে
সানবিডি/এনজে/২:৫৯২৭/১০.১৭.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














