ইলিশ সংরক্ষণে তিনদিনে ১৭৮ জেলের কারাদন্ড,জরিমানা
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১০-১৭ ১৬:৪০:০৭
ইলিশের প্রজননের জন্য মা ইলিশ সংরক্ষণে তৃতীয় দিন পর্যন্ত অভিযানে অবৈধ মৎস্য আহরণের কারণে মৎস্য আইনে ১৭৮ জন জেলেকে জেল প্রদান ও ৬ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ ইফতেখার হোসেন প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এই বিজ্ঞপ্তিতে বলা হয়, মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে তৃতীয় দিন পর্যন্ত ৪৪২ টি মোবাইল কোর্ট ও ৩০৫৯ অভিযান পরিচালনা করে ৯ কোটি টাকা মূল্যের কারেন্ট জাল আটক, অবৈধ মৎস্য আহরণের কারণে মৎস্য আইনে ১৭৮ জন জেলেকে জেল প্রদান ও ৬ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
সানবিডি/এনজে/৪:৩৬/১০.১৭.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













