দেশজ কৃষি পণ্যের সফল উদ্যোক্তা বকুল রায়
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১০-১৭ ২২:২৮:৩২
দেশের কৃষিজ পণ্যের অন্যতম সমৃদ্ধ জেলা দিনাজপুর।এই জেলার বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় কৃষি পণ্য নিয়ে কাজ করেন বকুল চন্দ্র রায়।তার বাড়ি জেলার সদর উপজেলায়।তিনি দিনাজপুর সরকারি কলেজ থেকে ফিশারিজ নিয়ে মাস্টার্স শেষ করেছেন।পড়ালেখা শেষে হতাশাগ্রস্ত জীবনকে পেছনে ফেলে দূর্নিবার প্রচেষ্টায় তিনি নিজেকে গড়ে তুলেছেন একজন সফল উদ্যেক্তা হিসেবে।এই উদ্যোগকে সফল করার জন্য তিনি কৃষকের পণ্য/ krishokerponno নামে একটি একটি পেজ ও ওয়েবসাইট তৈরি করেছেন।
তার এই উদ্যোক্তা জীবনে আসার গল্পটা শুনতে চাইলে তিনি সানবিডি প্রতিনিধিকে জানান, উদ্যোক্তা হওয়ার কখনোই আমার ইচ্ছে ছিলো না বা জানতাম না উদ্যোক্তা কি? নিজেকে একটু ভালো রাখার আশায় দিনাজপুর জেলা সদরে এক সময় আমি টি শার্ট বিক্রি করতাম পথে পথে বা ছাত্রদের মেছ গিয়ে গিয়ে।
বকুল রায় বলেন, পড়ালেখা শেষ করে সরকারি চাকরির জন্য অনেক চেষ্টা করছি কিন্তু সেই সাফল্য অর্জন করতে এখনো পারিনি তবে আর চাকুরি করার তেমনটা ইচ্ছে নেই। আমার এই উদ্যোগ হওয়ার পিছনে যে মানুষটির কথা না বললে নয় সেই মানুষটি হচ্ছে টুটুল কান্ডু। তার হাত দিয়ে আজকে আমি একজন সফল উদ্যোক্তা।
তিনি সানবিডি প্রতিনিধিকে জানান, চলমান ২০২০ বছরের ফ্রেবুয়ারি মাসে মাত্র ৫০০০ টাকা নিয়ে যাত্রা শুরু করি এবং এই কয়েক মাসে কয়েক লক্ষ টাকার পণ্য সেল করেছি।এখন প্রতিমাসে প্রায় লক্ষাধিক টাকার পণ্য সেল করি।চাকুরি করবো না চাকরি দিবো এটাই আমার এখন মূল বাণী।
বকুল রায় সানবিডি প্রতিনিধিকে জানান, আমার জীবনের সবচেয়ে খারাপ সময় টি আসে ২০১৮ সালের ১০ নভেম্বর মাসে। এই দিয়ে আমার মা রোড এক্সসিডেন্ট করে ২ টা পা গুরুতর ভাবে ভেঙে যায়। সেই সময়ে আমি মর্মান্তিক ভাবে ভেঙে পড়ি। সেই সময়ে কাছের মানুষ টি কেও পাইনি সেই বিপদের সময়ে। যখন বিপদ আসে তখন বুঝতে পারা যায় আসলেই কারা প্রকৃত বন্ধু। সেই দিনগুলোর কথা ভেবেই আর মায়ের দোয়া নিয়ে কৃষকের পণ্য/krishokerponno যাত্রা শুরু করছি।
Krishokerponno দিনাজপুর জেলা সদরে হোম ডেলিভারি ও সারা দেশ জুড়ে কোরিয়ার এ পণ্য পাঠানো হয়। krishokerponno মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে ক্যামিক্যাল মুক্ত পণ্য খাওয়া নো। আমার পণ্য গুলোতে নেই কোন ভেজাল বা ক্যামিক্যাল যুক্ত।কৃষকের পণ্য কাজ হচ্ছে ভালো পণ্য খাওয়ানো বাংলাদেশের মানুষকে।
আমার প্রতিমাসে এখন ১ লক্ষ টাকা উপরে বিক্রি করছি শুধু অনলাইনে ও “নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন” গ্রুপে। এভাবে একদিন হয়তো “নিজের বলার মতো একটা গল্প” তৈরি করতে পারবো আমার জীবনে সেই প্রত্যাশায় স্বপ্ন দেখি।
জীবনে ভুল মানুষ থেকে অনেক শিক্ষা পাইছি তবে কিছু ভালো মানুষ পেয়েছি “নিজের বলার মত একটা গল্প” ফাউন্ডেশন এ। এই গ্রুপে ইকবাল বাহার জাহিদ স্যারের অনুপ্রেরণাই আজ উদ্যোক্তা। “নিজের বলার মতোই একটা গল্প” ফাউন্ডেশন কিছু কথা না বললে নয় এখানে উদ্যোক্তা পাশাপাশি একজন ভালো মানুষ হওয়া যাই সেই সাথে ১০ টি স্কিল শেখানো হয় অনলাইনে যা সম্পূর্ণ ফ্রিতে।
আমার মায়ের জন্য আর্শীবাদ করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে হাঁটতে পারে।
তার একজন অনলাইন কাস্টমারের রিভিউ-
তিনি যেসব কৃষি পণ্য বিক্রি করেন-
✔ কৃষকের চাল ( ভাত ও পোলাও চাল )
✔ চিনিগুড়া চাউল ( পোলাও )
✔ বাদশাভোগ চাউল ( প্রি অর্ডার জন্য )
✔দেশি গরুর খাঁটি গাওয়া ঘি
✔ গরুর ঘানি খাঁটি সরিষার তৈল
✔ মেশিন খাঁটি সরিষার তৈল
✔ মেশিন ঘাঁনি খাঁটি সরিষার তৈল
✔ হলুদ গুড়া পিউর
✔ মরিচ গুড়া পিউর
✔ ধনিয়া গুড়া পিউর
✔জিরা গুড়া পিউর
✔গরম মসলা গুড়া পিউর
✔কালোজিরা তৈল
✔ নারিকেল তৈল
✔ গ্রাম বাংলার প্রাকৃতিক খাঁটি মধু
✔ লিচুর ফুলের খাঁটি মধু
✔ সরিষার ফুলের খাঁটি মধু
✔ সুন্দরবন খাঁটি মধু
✔ কালোজিরা ফুলের খাঁটি মধু
✔ মুগ ডালের পাঁপড়
✔ মধুময় বাদাম
✔ ড্রাই ফ্রুটস মিক্সড
✔আখরোট ও মধুর মিথক্রিয়া
যে কোন পণ্যের জন্য যোগাযোগ– ০১৭৯৭৭৯৮৪৯৪
সানবিডি/ফাহমিদ জামান/৭:১০/১০.১৭.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













