তানযীমুল উম্মাহ খুলনাসহ সারাদেশে সুনাম অর্জন করেছে: কেসিসি প্রশাসক

জেলা প্রতিনিধি আপডেট: ২০২৬-০৯-০১ ২১:৪৮:৪৬


খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু তানযীমুল উম্মাহ প্রি-হিফজ মাদরাসা-কে দ্বীনি এলেম শিক্ষার অনন্য প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে বলেন, ছাত্র-ছাত্রীদের মানসম্মত শিক্ষাদানের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানটি ইতোমধ্যে খুলনাসহ সারাদেশে সুনাম অর্জন করেছে। প্রতিষ্ঠানের সুশৃঙ্খল পরিবেশ অন্যান্য দ্বীনি এলেম শিক্ষা প্রতিষ্ঠানগুলির জন্য অনুকরণীয় বলে তিনি বলে উল্লেখ করেন।

কেসিসি প্রশাসক মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে নগরীর খালিশপুরস্থ নেভীগেট ফেয়ারওয়ে অডিটরিয়ামে শিক্ষার্থীদের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ঢাকাস্থ তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত তানযীমুল উম্মাহ প্রি-হিফজ মাদরাসা, খুলনা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রশাসক মাদারাসাটির উত্তরোত্তর সমৃদ্ধি এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। একই সাথে তিনি শিক্ষার্থীদের ইসলামী মূল্যবোধসম্পন্ন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে একদিন দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে এবং ইসলামী মূল্যবোধ সম্পন্ন আদর্শ রাষ্ট্র গঠনে অবদান রাখতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের পরিচালক আ খ ম মাছুম বিল্লাহ-এর সভাপতিত্বে এবং তানযীমুল উম্মাহ প্রি হিফয মাদরাসা-খুলনা শাখার কোঅর্ডিনেটর ইমরান খালিদ-এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ প্রি হিফয মাদরাসা-খুলনা শাখার পরিচালনা কমিটির সদস্য আব্দুল্লাহ আল ফারুক। মাদরাসার শিক্ষক, শিার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু পবিত্র কুরআন তিলাওয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের পুরস্কার এবং বৃত্তিপ্রাপ্ত ছাত্রীদের মাঝে অ্যাওয়ার্ড প্রদান করেন।

এসকেএস