ভাসানচরে নির্মিত হয়েছে এক লাখের বেশি মানুষের বাসস্থান

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১০-১৮ ১৭:০৮:৪৬


দীর্ঘদিন ধরে পড়ে থাকা বিরান দ্বীপ ভাসানচর এখন সুপরিকল্পিত জনপদ।প্রকল্পটিতে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা ব্যয়ে, অনেক শ্রমে-ঘামে সেখানে নির্মিত হয়েছে এক লাখের বেশি মানুষের বাসস্থান। ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের পরিচালক কমোডর আবদুল্লাহ আল মামুন চৌধুরী জানান, একসময় ভাসানচরে শুধু কিছু বন আর মহিষ ছিল। পরিবেশের দিক বিবেচনায় রেখে যেখানে অবকাঠামো নির্মাণ হয়েছে, সেখানে শুধু গাছ কাটা হয়েছে। ২০১৮ সালে ১২ থেকে ১৫ হাজার শ্রমিক দিন-রাত কাজ করেছেন এখানে। অগ্রাধিকারমূলক এ প্রকল্প দ্রুত শেষ করার তাড়া ছিল।

এ ব্যাপারে জানা গেছে, প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে থাকা বাংলাদেশ নৌবাহিনীকে কঠোর পরিশ্রম করতে হয়েছে ভাসানচরে অবকাঠামো নির্মাণে। শুরুতে পরিস্থিতি ও প্রকৃতি অতটা অনুকূল ছিল না। কক্সবাজারে রোহিঙ্গাদের চাপ কমাতে, তাদের তুলনামূলক ভালো পরিবেশ, জীবন-জীবিকার সুযোগ করে দিতে দ্রুত এ প্রকল্প বাস্তবায়ন করা হয়। ভাসানচর এখন রোহিঙ্গাদের বসবাসের জন্য পুরোপুরি প্রস্তুত।

সানবিডি/এনজে/৫:০৮/১০.১৮.২০২০