আর্মেনিয়া হামলা করলে চুপ থাকবে না তুরস্ক
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-১৮ ২১:৪৫:৩৯
আর্মেনিয়ার যে কোন ধরণের হামলার মুখে তুরস্ক নীরব থাকবে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইটে জানিয়েছে, আজারবাইজানে বেসামরিক নাগরিকদের ওপর আর্মেনিয়ার হামলার মুখে নীরব থাকবে না তুরস্ক।
আজারবাইজানের গানজায় হামলায় নিহত এক শিশুর ছবি টুইটারে সংযুক্ত করে পররাষ্ট্র মন্ত্রণালয় লিখেছে, আর্মেনিয়ার সেনাবাহিনীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ঘুমন্ত এক ছোট শিশু নিহত হয়েছে।
‘আমাদের ভাষা, ধর্ম এবং দেশ ভিন্ন হতে পারে কিন্তু এই ছবি আমাদের হৃদয় পোড়ানোর জন্য যথেষ্ট। ‘
পররাষ্ট্র মন্ত্রণালয় ১৯৯২ সালের খোজালি এলাকার আরও দুটি নিহত শিশুর ছবি পোস্ট করে মন্তব্য লেখে, সম্ভবত আপনি প্রথমবারের মতো এমন ছবি দেখে থাকতে পারেন, তবে ৩০ বছর ধরে আজারবাইজানিরা এমন ছবি দেখে বসবাস করছে।
হামলার বিষয়ে আঙ্কার বলছে, ৩০ বছর ধরে আর্মেনিয়া খোজালিতে শিশুদের হত্যা করে আসছে।
‘যদি মানুষরা যারা এসব দৃশ্য দেশে চুপ থাকতে পারে কিন্তু আমরা চুপ থাকবা না।’
কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত। তবে ওই অঞ্চলটি জাতিগত আর্মেনীয়রা ১৯৯০’র দশক থেকে নিয়ন্ত্রণ করছে। ওই দশকেই আর্মেনিয়া ও আজারবাইজানের সঙ্গে যুদ্ধে ৩০ হাজারের বেশি মানুষ নিহত হয়।
ইয়েনি শাফাক
সানবিডি/এনজে/৯:৪৫/১০.১৭.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














