ইমরান সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২০-১০-১৯ ১২:২৪:১৯


সেনাবাহিনীর সহযোগিতায় ক্ষমতায় আসার অভিযোগ এনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে দেশটির হাজারো মানুষ।

২০১৮ সালের নির্বাচনে ইমরানের ক্ষমতা আসার পরে রোববার করাচি শহরে এই প্রথম পদত্যাগের হুংকার দেয় বিরোধীরা। করাচিতে সমাবেশ করার আগে গত শুক্রবার দেশটির গুজরানওয়ালা শহরে সমাবেশ করে বিরোধীরা।

পাকিস্তানের সেনাবাহিনী অবশ্য দেশটির রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপের বিষয়টি অস্বীকার করেছে। ইমরান খান তার বিরুদ্ধে হওয়া নির্বাচনে সেনাবাহিনীর সহযোগিতার বিষয়টি অস্বীকার করেছে।

বর্তমান সরকারের বিরুদ্ধে দেশব্যাপী জনমত গড়ে তুলতে পাকিস্তানের ৯টি বিরোধী দল নিয়ে একটি জোট গঠন করেছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। জোটের নাম দেয়া হয়েছে পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম)।

দেশটির অর্থনীতিতে বর্তমানে দ্বিগুন মুদ্রাস্ফীতি ও নেতিবাচক প্রবৃদ্ধিসহ নানা অর্থনৈতিক সংকট চলছে। এর জন্য বিরোধীরা বর্তমান সরকারকে এর জন্য দায়ী করে আসছে। ইমরান খানের এই দু’বছরের শাসনামলে সেন্সরশিপ বৃদ্ধি এবং ভিন্নমত, সমালোচক ও বিরোধী নেতাদের বিরুদ্ধে চাপপ্রয়োগের বিষয়টি দৃশ্যমান হয়েছে বলে তারা দাবি করছে।

 

সানবিডি/নাজমুল/১২:২৪/১৯.১০.২০২০