সূচকের পতনে চলছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-১০-১৯ ১২:২৫:৩৭


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘন্টায় সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৮৬৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১১১০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬৭৭ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১০টির, দর কমেছে ১৫৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৮১টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৩৫৪ কোটি ২৬ লাখ ৫২ হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৩৬৫ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ১৭২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫২টির, দর কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৬ কোটি ৭৬ লাখ ১৫ হাজার টাকা।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১২:২৫/১৯/১০/২০