আখাউড়া স্থলবন্দরে ৭ দিন আমদানি-রফতানি বন্ধ

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১০-১৯ ১৫:১৭:৫২


হিন্দু ধর্মবলম্বীদের শারদীয় দুর্গোৎসব ও লক্ষ্মীপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বাণিজ্য সাত দিন বন্ধ থাকবে।

তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে মহামারি করোনা পরিস্থিতিতে স্বাভাবিক পাসপোর্টধারী যাত্রী এপার-ওপার কার্যক্রম বন্ধ রয়েছে। শুধু দুদেশে আটকেপড়া ও কূটনৈতিক পাসপোর্টধারী যাত্রীরা নিজ দেশে প্রত্যাবর্তন করতে পারবেন।

অন্যদিকে পূজা উপলক্ষে ব্যবসায়ীরা বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধের ঘোষণা দিলেও সরকারি ছুটি ছাড়া অন্যান্য দিন বন্দরের কার্যক্রম চালু থাকবে বলে কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে।

এ ব্যাপারে আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম জানান, আগামী ২২ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত শারদীয় দুর্গোৎসব উপলক্ষে টানা পাঁচ দিন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে।

পরে ৩০ অক্টোবর সাপ্তাহিক ছুটির কারণে বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকলেও লক্ষ্মীপূজা উপলক্ষে ৩১ অক্টোবর বাণিজ্য বন্ধ থাকবে।

সানবিডি/এনজে/২:৫৩/১০.১৯.২০২০