সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-১০-১৯ ১৫:০৯:১৭


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনভর ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৯০২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১১৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬৯০ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৪টির, দর কমেছে ১২৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬৪টির।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭৮৪ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ১২৬ কোটি ৮৪ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৬৫৭ কোটি ৩০ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১০৯.০৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪০৫২.৬৫ পয়েন্টে।

দিনভর সিএসইতে হাত বদল হওয়া ২৫৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৭টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির দর। আজ সিএসইতে ১৯ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১৫:০৯/১৯/১০/২০