চাঁপাইনবাবগঞ্জের উৎপাদিত মাছ যাবে ইউরোপে

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-১৯ ১৬:২৬:৪৫


চাঁপাইনবাবগঞ্জ জেলার নবাব মৎস্য খামারে উৎপাদিত আইপিআরএস (ইন পন্ড রেসওয়ে সিস্টেম এগ্রিকালচার) হাই-টেক পদ্ধতিতে উৎপাদিত মাছ জেলার চাহিদা মিটিয়ে যাবে ইউরোপের বাজারে। এ ধরণের আইপিআরএস প্রকল্প ভারতে তিনটি ও পাকিস্তানে চারটি রয়েছে।

এ ব্যাপারে জানা গেছে, প্রায় দুই মাস আগে নবাব গ্রুপের স্বত্বাধিকারী আকবর হোসেন চাঁপাইনবাবগঞ্জ শহরের উপকণ্ঠ নয়াগোলা বুলনপুর এলাকায় আইপিআরএস পদ্ধতিতে শুরু করেন মাছ চাষ। চীনের প্রযুক্তিগত সহযোগিতায় ৬০ বিঘা আয়তনের জলাশয়ে মাছ চাষের সর্বাধুনিক আইপিআরএস পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। এ প্রযুক্তির মাধ্যমে বর্তমানে ১৩টি ইউনিট বা চ্যানেলের মাধ্যমে প্রতি চ্যানেলে সাড়ে ১২ হাজার থেকে ১৮ হাজার পিস রুই, কাতল, গ্রাসকার্প, পাবদা, মনোসেক্স তেলাপিয়া, মিনার কার্প ও পাঙাশ মাছ চাষ করা হচ্ছে।

সানবিডি/এনজে/৪:২৬/১০.১৯.২০২০