পাটকল শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেকের অর্থ দেওয়া শুরু
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১০-১৯ ২০:১৫:৪৯
খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেকের অর্থ দেওয়া শুরু হয়েছে। আজ সোমবার দুপুরে প্লাটিনাম জুট মিলে গোল্ডেন হ্যান্ডশেকের উদ্বোধনের মধ্য দিয়ে অর্থ প্রদান শুরু হয়।
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান গোল্ডেন হ্যান্ডশেক উদ্বোধন করে প্লাটিনাম জুট মিলের অবসরপ্রাপ্ত ও অবসায়নকৃত ৪৫ জন শ্রমিকের মাঝে চেক ও সঞ্চয়পত্র হস্তান্তর করেন।
বেগম মন্নুজান সুফিয়ান খুলনা ৩ আসনের সংসদ সদস্য। তার নির্বাচনী এলাকার মধ্যে পড়েছে খুলনা অঞ্চলের পাঁচটি সরকারি পাটকল।
অনুষ্ঠানে জানানো হয়, প্লাটিনাম জুবিলী জুট মিলের ৩ হাজার ৮৩৬ জন শ্রমিকে ২১৬,২৮,০৬,০২৪ ঢাকা এবং মোট ৩,৬৭৪ জন শ্রমিকের ২১৪,৮৪,৬৭১ টাকা তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রের মাধ্যমে বিতরণ করা হবে। এছাড়া বদলী শ্রমিকদেরও মজুরি কমিশনের অর্থ প্রদান করা হবে।
এ ব্যাপারে শ্রম প্রতিমন্ত্রী বলেন, জিটুজি, পিপিপি অথবা লিজিং ব্যবস্থাপনায় অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপন করে পাটকলগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা হবে। মিলসমূহ চালু হলে দক্ষ শ্রমিকরা অগ্রাধিকার ভিত্তিতে সেখানে চাকরি পাবেন।
ইতিমধ্যে করিম জুট মিলের শ্রমিকদের পাওনা অর্ধেক চেকের মাধ্যমে এবং অর্ধেক সঞ্চয়পত্রের মাধ্যমে দেওয়া হয়েছে।
সানবিডি/এনজে/৮:০৭/১০.১৯.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














