ঝিনাইদহে বাস চাপায় ভ্যান চালকের মৃত্যু

জেলা প্রতিনিধি আপডেট: ২০২০-১০-২০ ১২:২৮:২৪


ঝিনাইদহে বাস চাপায় এক ভ্যান চালক নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২০অক্টোবর) সকালে শহরের পবহাটি কলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সদর উপজেলার বেড়াদি গ্রামের ভ্যান চালক করিম মোল্লা সকালে কলা নিয়ে বাইসাইকেল যোগে শহরের কলার বাজারে আসছিলেন। পথে বাজারের পাশে পৌঁছালে কুষ্টিয়া থেকে ফরিদপুরগামী একটি বাস তাকে ধাক্কা দিলে সে রাস্তার পাশে পড়ে যায়।

সেখান থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাসটি আটক করলেও চালক পলাতক রয়েছে।

 

সানবিডি/নাজমুল/১২:২৭/২০.১০.২০২০