আফগানিস্তানে পুলিশ সদর দফতরে হামলা,নিহত ১২
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-২০ ১৭:০৪:৫৮
আফগানিস্তানের ঘোর প্রদেশে পুলিশের সদর দফতর লক্ষ্য করে চালানো ভয়াবহ গাড়িবোমা হামলায় অন্তত ১২ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন।
পশ্চিমাঞ্চলীয় প্রদেশটির রাজধানী ফিরোজ কোহ এলাকায় রোববার পুলিশের প্রাদেশিক সদর দফতরে হামলায় ওই হতাহতের ঘটনা ঘটে। খবর এএফপি ও ডনের।
এর আগে পশ্চিমাঞ্চলীয় এ প্রদেশে তেমন সহিংসতা দেখা যায়নি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, রোববার স্থানীয় সময় বেলা ১১টার দিকে ঘোরপ্রদেশে পুলিশের সদর দফতরের সামনে গাড়িবোমা হামলা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সন্ত্রাসীরা পুলিশ দফতরে বিস্ফোরক বোঝাই একটি গাড়ির বিস্ফোরণ ঘটিয়েছে। এতে ১২ বেসামরিক নিহত ও আরও শতাধিক মানুষ আহত হয়েছেন।
সানবিডি/এনজে/৫:০৪/১০.১৯.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














