হবিগঞ্জে ৩ মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২০-১০-২১ ১০:৩০:২৯


হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৮টার দিকে মাধবপুর উপজেলার মীরনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার গেইটঘর শাহপুর এলাকার আব্দুর রশিদ মিয়ার ছেলে মাসুক মিয়া (২৫), ফরিদ গাজীর ছেলে জাহাঙ্গীর মিয়া (২৬) ও সুরু মিয়ার ছেলে আব্দুল মান্নান (২৭)।

 

সানবিডি/নাজমুল/১০:৩০/২১.২০.২০২০