নাইজেরিয়ায় বিক্ষোভে পুলিশের গুলিতে ২০ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২০-১০-২১ ১১:৫৭:১৪
নাইজেরিয়ায় বিক্ষোভ মিছিলের সময় পুলিশের গুলিতে ২০ জনের মৃত্যু হয়েছে। দেশটির বৃহত্তম শহর লাগোসে পুলিশি বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভ চলছে বলে জানিয়েছে বিবিসি।
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনি প্রায় ২০টি মৃতদেহ দেখেছেন এবং কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। বিক্ষোভে এলোপাতাড়ি গুলি চালিয়েছে সেনাবাহিনী। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, বিক্ষোভে মৃত্যুর বিশ্বাসযোগ্য রিপোর্ট পেয়েছে তারা।
এদিকে স্থানীয় কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে যে, তারা এই গোলাগুলির ঘটনার তদন্ত করবে। লাগোস এবং অন্যান্য শহরে ২৪ ঘণ্টার কারফিউ জারি করা হয়েছে বলে জানানো হয়েছে।
সানবিডি/নাজমুল/১১:৫৭/২১.২০.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














