ফ্রান্সে মসজিদ বন্ধ করা হলো
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১০-২১ ১৪:৩৮:২২
সম্প্রতি ফ্রান্সের একটি স্কুলে ছুরির আঘাতে এক শিক্ষক নিহত হয়।এই ঘটনার পর দেশটিতে ইসলামপন্থীদের বিরুদ্ধে শুরু হওয়া পুলিশি অভিযানের মধ্যে রাজধানী প্যারিসের উপকণ্ঠে একটি মসজিদ সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
দেশটির রাজধানী প্যারিসের উপকণ্ঠে উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি শহরতলির এই গ্র্যান্ড মসজিদ ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছিল শিক্ষক সামুয়েল প্যাটি খুন হাওয়ার আগে। ওই ভিডিও প্যাটির বিরুদ্ধে ঘৃণা উসকে দিয়েছে বলে কর্তৃপক্ষের দাবি। খবর আলজাজিরার।
দেশটির পুলিশ মঙ্গলবার মসজিদের বাইরে বন্ধের নোটিশ সেঁটে দিয়েছে। ঘৃণা-বিদ্বেষ যারাই ছড়াবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার অঙ্গীকার করেছে কর্তৃপক্ষ।
সানবিডি/এনজে/২:৩৬/১০.২১.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














