গ্লোবাল ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-২১ ১৯:৫৫:২৪
পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিলো ৫১ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ২৮ পয়সা। গত বছরের একই সময়ে এনএভি ১১ টাকা ২৭ পয়সা।
লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














