যুক্তরাষ্ট্রে নাইটক্লাবে গোলাগুলি, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২০-১০-২২ ১২:৪৩:২২


যুক্তরাষ্ট্রের হিউস্টন শহরে একটি নাইটক্লাবে গোলাগুলিতে কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ হামলায় আহত আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনার কয়েক ঘণ্টা পরও হামলাকারীদের শনাক্ত করতে পারেনি পুলিশ।

গোলাগুলির সময় নাইটক্লাবটিতে কমপক্ষে ৩০ জন ছিলেন। এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, এ হামলায় দোষীদের খোঁজে শহরে জোরদার তল্লাশি শুরু হয়েছে।

সানবিডি/নাজমুল/১২:৪৩/২২.১০.২০২০