লাদাখ থেকে কাশ্মীর ১০০ কিলোমিটার টানেল নির্মাণ ভারতের
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১০-২২ ১৪:২৬:৩১
লাদাখ থেকে কাশ্মীর পর্যন্ত সব ধরনের সামরিক যান চলাচল ও মানুষের চলাফেরার জন্য ১০টি টানেল নির্মাণ করা হচ্ছে। এগুলোর মোট দৈর্ঘ্য একশ’ কিলোমিটার।
বিতর্কিত সীমান্ত এলাকায় ভারতের দ্রুত অবকাঠামো উন্নয়নে চীনের বিরক্তির পরও এই টানেল নির্মাণে কোনো ধরনের ব্যত্যয় ঘটেনি বলে জানিয়েছেন ভারতের কর্মকর্তারা। এসব টানেলের কিছু সমুদ্রতট থেকে ১৭ হাজার ফিট উচ্চতায় তৈরি করা হচ্ছে। খবর ইন্ডিয়া টুডের।
ভারত জম্মু ও কাশ্মীর রাজ্যকে ভেঙে তিনটি অঞ্চলে পরিণত করার পর সেখানে নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্যোগ নেয়।
এছাড়া চীনের সঙ্গে লাদাখ সীমান্তে বিরোধ ও সংঘর্ষে অন্তত ২০ ভারতীয় সামরিক বাহিনীর সদস্যের প্রাণহানির পর সীমান্ত এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হয়।
সানবিডি/এনজে/২:২৫/১০.২২.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














