আফগানিস্তানে মসজিদে সামরিক বিমান হামলায় নিহত ১২
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-২২ ২০:৪২:০৩
আফগানিস্তানের একটি মসজিদে সামরিক বাহিনীর বিমান হামলায় ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তালেবান যোদ্ধারা মসজিদে অবস্থান করছে এমন সংবাদে মসজিদে হামলা চালালে মাদ্রাসার ১১ জন শিশু ও মসজিদের ইমাম নিহত হন। এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা।
আজ বৃহস্পতিবার উত্তরপূর্ব আফগান প্রদেশ তাকারের একটি এলাকায় এ বিমান হামলা চালানো হয়। আফগান সেনাবাহিনীর মুখপাত্র বুধবার জানিয়েছেন, তবে এটি পরিষ্কার নয়, দুর্ঘটনাবশত বেসামরিক নাগরিক ও শিশুরা নিহত হয়েছেন। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে কোন ধরনের বিমান হামালা চালানো হয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানাননি।
এর আগে বুধবার ওই এলাকায় তালেবান যোদ্ধাদের হামলায় ৪০ আফগান নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। প্রদেশটির প্রাদেশিক কাউন্সিলর মোহাম্মদ আজম আফজালি সংবাদ সংস্থা ডিপিএ’কে তিনি জানিয়েছিলেন।
আফজালি বলেন, মসজিদে তালেবান যোদ্ধারা আছেন, যারা নিরাপত্তা বাহিনীর ওপর রক্তাক্ত হামলা চালিয়েছিল, এমন সংবাদে বিমান থেকে বোমা হামলা চালানো হয়।
সানবিডি/এনজে/৮:৪১/১০.২২.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














