কারাবাখে পাঁচ হাজার মানুষ নিহত হয়েছে: পুতিন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-২৪ ১১:০৫:০৩
দুই প্রতিবেশী দেশ আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে বিরোধপূর্ণ নাগোরনো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে চলা সংঘাতে প্রায় পাঁচ হাজার মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
শুক্রবার তিনি মস্কোয় এক বক্তব্যে এ ঘোষণা দেন। এ পর্যন্ত নিহতের সংখ্যা নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার পক্ষ থেকে যেসব তথ্য জানানো হয়েছে তার চেয়ে পুতিনের ঘোষিত এ সংখ্যা অনেক বেশি। খবর বিবিসির।
এ সময় পুতিন বলেন, উভয় দেশের বহু মানুষ এ সংঘর্ষে নিহত হয়েছে, প্রত্যেক দেশ থেকে দুই হাজারের বেশি করে মানুষ প্রাণ হারিয়েছে। দুদেশে পাঁচ হাজার মানুষ প্রাণ হারিয়েছে।
পুতিনের এ ঘোষণার আগে নিহতের সংখ্যা কখনো এক হাজার অতিক্রম করেনি। এর আগে আর্মেনিয়া জানিয়েছে, সংঘর্ষে তাদের ৮৭৪ জন সেনা ও ৩৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
সানবিডি/এনজে/১০:৫৯/১০.২৪.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














