প্রতিদিন ইউএস-বাংলার ৩টি ফ্লাইট যাবে সিলেটে

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-২৪ ১৩:৫০:৫৫


এখন থেকে প্রতিদিন ঢাকা থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৩টি ফ্লাইট যাবে সিলেটে। ঢাকা-সিলেট-ঢাকা রুটে যাত্রীদের ভ্রমণকে আরো বেশি স্বাচ্ছন্দ ও সময় উপযোগী করতে ১টি ফ্লাইট বাড়িয়ে ৩টি করা হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) থেকে বর্ধিত ফ্লাইট পরিচালনা শুরু হবে।

আজ শনিবার (২৪ অক্টোবর) ইউএস-বাংলা এয়ারলাইন্সের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সানবিডি/এনজে/১:৫০/১০.২৪.২০২০