বেনাপোল বন্দর পরিদর্শনে দিল্লীতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২০-১০-২৪ ১৪:১৫:০২


 

দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল বন্দর পরিদর্শন করেছেন ভারতের দিল্লীতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মুহাম্মদ ইমরান।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে বন্দর ও আন্তর্জাতিক চেকপোস্ট পরিদর্শন শেষে বেনাপোল সিএন্ড এফ এজেন্টেস এসোসিয়েশন, ভারত বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, আমদানি রফতানিকারক সমিতির সাথে মতবিনিময় সভা করেছেন।

এর আগে সীমান্তে শূণ্যরেখায় পৌঁছালে বেনাপোল কাস্টম হাউসের কমিশনার মো: আজিজুর রহমান তাকে শুভেচ্ছা জানান। তিনি এ সময় বেনাপোল বন্দরের বিভিন্ন শেড, আন্তর্জাতিক চেকপোস্ট ও কাস্টমস হাউসের কর্যক্রম ঘুরে দেখেন।

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান বলেন ভারত-বাংলাদেশের মধ্যে সম্পর্ক অতীতের চেয়ে অনেক ভালো। আমদানি রফতানি বানিজ্যকে আরো গতিশীল করতে পারলে জাতীয় স্বার্থ রক্ষিত হবে। উভয় দেশের সরকার প্রধানরা চান দু’দেশের সম্পর্ক আরো মজবুত করতে। দু’দেশের পারস্পরিক বোঝাপড়া আরো বৃদ্ধি পেলে উপকৃত হবে দেশের জনগণ।

তিনি আরো বলেন, স্থলবন্দরগুলো কি অবস্থায় আছে সেগুলো পর্যবেক্ষণ করে দেখছি। দু’দেশের মধ্যে বানিজ্য আরো বাড়াতে সমন্বিতভাবে প্রতিবেদন তৈরি করে উভয় দেশের সরকারের সাথে আলোচান করা হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন, কলকাতায় নিযুক্ত হাই কমিশনার তৌফিক হাসান, কলকাতা হাইকমিশনের প্রথম সচিব শামছুল আরিফ, নয়াদিল্লি হাইকমিশনের কাউন্সিলর শাহেদ আজিম।

সানবিডি/নাজমুল/২:১৪/২৪.১০.২০২০