কাল বসছে পদ্মা সেতুর ৩৪তম স্প্যান
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-২৪ ১৮:০২:৩৬
স্বপ্নের পদ্মা সেতুর ৩৪তম স্প্যান বসছে আগামীকাল রবিবার (২৫ অক্টোবর) সকাল ৮টায়। এই স্প্যানটি ৭ ও ৮ নম্বর পিয়ারের ওপর বসানো হবে। শনিবার (২৪ অক্টোবর) বিকাল পৌনে ৪টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং এর মাওয়ায় অবস্থিত কন্সট্রাকশন ইয়ার্ডের স্টিল ট্রাস জেটি থেকে এটি পিয়ারের কাছে নেওয়া হয়। সেতুর একাধিক প্রকৌশলী এ খবর নিশ্চিত করেছেন।
তিন হাজার ৬০০ টন সক্ষমতার পৃথিবীর সবচয়ে বড় ভাসমান ক্রেন তিয়ান-ই স্প্যানটি বহন করে নিয়ে যায়। ১৫০ মিটার দৈর্ঘ্যের ২-এ আইডির স্প্যানটি মাওয়া প্রান্তের স্প্যানের ওপর বসানো হবে। এই স্প্যানটি বসানোর পর সেতুর ৫ হাজার ১০০ মিটার দৃশ্যমান হবে।
সানবিডি/এনজে/৬:০২/১০.২৪.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













