আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২০-১০-২৫ ১১:০৬:২১


আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও ৫৭ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যার দিকে কাবুলে একটি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে। দাস্ত-এ বারচি এলাকার ওই ভবনটিতে মূলত শত শত শিয়া মতাবলম্বী শিক্ষার্থীরা থাকে।

সানবিডি/নাজমুল/১১:০৬/২৫.১০.২০২০