সূচকের পতনে চলছে লেনদেন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-১০-২৫ ১২:২১:০৮
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘন্টায় সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আলোচিত সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৪৬৫ কোটি টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৯০৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১১০৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬৮৬ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৩টির, দর কমেছে ১৬৫টির এবং দর পরিবর্তীত রয়েছে ৫৭টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৪৬৫ কোটি ৫৭ লাখ ২ হাজার টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৪২২ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ১৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৩টির, দর কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১০ কোটি ১৯ লাখ ৮০ টাকা।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১২:২০/২৫/১০/২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













