লেনদেনের শীর্ষে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-১০-২৫ ১৫:২৯:০৫
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এদিন কোম্পানিটির ২৯ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে উঠে আসা বেক্সিমকো ফার্মার শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি টাকার।
২২ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে এসএস স্টীল লিমিটেড।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- গ্লোবাল ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, বেক্সিমকো, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, পাইওনিয়র ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স ও এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১৫:২৮/২৫/১০/২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













