দেশে আট শতাধিক পর্যটন স্পট চিহ্নিত

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-২৫ ২১:২৪:৫৯


সারাদেশের আট বিভাগে ৮ শতাধিক পর্যটন স্পট চিহ্নিত করেছে পর্যটন করপোরেশন। আজ রবিবার (২৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়। বৈঠক সূত্র জানায়, এর আগের বৈঠকে সংসদীয় কমিটি নতুন নতুন পর্যটন স্পট চিহ্নিত করা এবং এগুলো আকর্ষণীয় করার উদ্যোগ নেওয়ার সুপারিশ করেছিল।

এ বিষয়ের বৈঠকে পর্যটন করপোরেশন জানায়, তারা আট শতাধিক স্পট চিহ্নিত করেছে। সংসদীয় কমিটি বলেছে, কীভাবে এসব এলাকাগুলোকে পর্যটন এলাকা হিসেবে তালিকাভুক্ত করা যায় তা দেখতে হবে। এসব স্থানকে কীভাবে পর্যটনের জন্য আকর্ষণীয় করা যায়, এ জন্য কী কী উদ্যোগ নেওয়া প্রয়োজন তা নিতে হবে। এ কাজে স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করতে হবে।

সানবিডি/এনজে/৯:২৩/১০.২৫.২০২০