১ নভেম্বর থেকে রাজশাহী বিভাগে পরিবহন ধর্মঘট
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-২৬ ১৫:৩০:৪৫
উপজেলাগুলোতে বিআরটিসির যে সকল বাস চলাচল করে সেগুলো বন্ধসহ আট দফা দাবিতে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক সমিতি।
চলতি অক্টোবর মাসের ৩১ তারিখের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ১ নভেম্বর থেকে বিভাগেজুড়ে পালিত হবে লাগাতার পরিবহন ধর্মঘট।
বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি শাফকাত মঞ্জুর বিপ্লব এ তথ্য নিশ্চিত করে বলেন, ৩১ অক্টোবরের মধ্যে তারা উপজেলা পর্যায়ে বিআরটিসি বাস চলাচল বন্ধসহ আট দফা দাবি বাস্তবায়ন চান।
এ বিষয়ে জানা গেছে, গত শনিবার রাজশাহী ও বগুড়ায় পরিবহন মালিক সমিতির নেতাদের সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় এমন সিদ্ধান্ত গৃহিত হয়।
সানবিডি/এনজে/৩:২৯/১০.২৫.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













