৯ ঘন্টা পর খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২০-১০-২৭ ১২:১২:৫১


ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন গিয়ে লাইনচ্যুত ট্যাঙ্কার উদ্ধার করলে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার ২৭ (অক্টোবর) ৯ ঘণ্টা বন্ধ থাকার পর ১১টা ৪০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে সোমবার (২৭ অক্টোবর) রাত আড়াইটার দিকে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদালপুর স্টেশনে দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়।

 

সানবিডি/নাজমুল/১২:১২/২৭.১০.২০২০