পাকিস্তানের মাদ্রাসায় বিস্ফোরণে নিহত ৭
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২০-১০-২৭ ১২:৪৬:১৭
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশোয়ারের একটি মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে শিক্ষক-শিক্ষার্থীসহ ৭ জন নিহত হয়েছেন। এসময় অন্তত ৭০ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে পেশাওয়ারের দির কলোনির কাছে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
সানবিডি/নাজমুল/১২:৪৫/২৭.১০.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














