ড্যাফোডিল কম্পিউটারের বোর্ড সভা ৫ নভেম্বর

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-১০-২৭ ১৫:৩৩:৫৮


পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি ড্যাফোডিল কম্পিউটার লিমিটেড পরিচালনা পর্ষদের বোর্ড সভার তারিখ পরিবর্তন করেছে। পরিবর্তিত তারিখ অনুযায়ী আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে এ কোম্পানির বোর্ড সভা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ওইদিন কোম্পানিটির বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। এর আগে এ কোম্পানির বোর্ড সভা ২৮ অক্টোবর, বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত এ সভার তারিখ পরিবর্তন করা হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। সভায় ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১৫:৩৩/২৭/১০/২০২০