লভ্যাংশ ঘোষণা করেনি মেঘনা পেট

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-১০-২৭ ১৫:৫২:৪২


পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য কোন লভ্যাংশ ঘোষণা করেনি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩০ পয়সা এবং চলতি বছরের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪ টাকা ২২ পয়সা (ঋণাত্বক)।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। শেয়ারহোল্ডার নির্বাচনে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ নভেম্বর।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd News–ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১৫:৫২/২৭/১০/২০২০